Durand Cup-1Others Sports 

৫ সেপ্টেম্বর থেকে শুরু ডুরান্ড কাপ ফুটবল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সেপ্টেম্বরে ডুরান্ড। আগামী মাসে কলকাতায় বসতে চলেছে ১৬ দলের ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা। এ বিষয়ে জানা গিয়েছে, আইএসএল-এর ৫টি দল ছাড়াও অংশগ্রহণ করবে আই লিগের ৩টি দল। আবার আইএসএল-এর দলগুলির মধ্যে খেলবে এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, কেরল ব্লাস্টার্স, জামশেদপুর এফসি ও হায়দরাবাদ এফসি। খেলা শুরু আগামী ৫ সেপ্টেম্বর থেকে। ফাইনাল ম্যাচ হবে ৩ অক্টোবর। ম্যাচগুলি অনুষ্ঠিত হবে যুবভারতী ক্রীড়াঙ্গন, মোহনবাগান মাঠ ও কল্যাণী স্টেডিয়ামে।

Related posts

Leave a Comment