protima and durgaEntertainment Lifestyle Others 

বাঙালির জীবনে দুর্গাপুজো

বাঙালির জীবনের সঙ্গে জুড়ে-জড়িয়ে রয়েছে দুর্গাপুজো। সেকাল থেকে একালে দুর্গা মায়ের আরাধনা চলেছে। মহা-উৎসব বলা চলে। এই শারদোৎসব ঘিরে উন্মাদনা। শাস্ত্রাচারই এই উৎসবের মূল বলা হয়েছে। এই উৎসবকে কেন্দ্র করে শাস্ত্রচর্চা, অনেক ততত্ব ও তথ্য প্রকাশ করা হয়েছে। বাহ্যিক ও আন্তরিক সমারোহ দেখা যায়। দুর্গম নামের অসুরকে বিনাশ করেছিলেন বলে তিনি দেবী দুর্গা বলে পরিচিত। পুজো শব্দটির সঙ্গে পবিত্রতা কথাটি জড়িয়ে রয়েছে। পবিত্রতা রক্ষায় এই পুজোর আয়োজন হয়ে থাকে। পণ্ডিত ও শাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন,পুজো বা যজ্ঞ তিন ধরণের হয়ে থাকে। সাত্ত্বিক,রাজসিক ও তামসিক। শ্রেষ্ঠ পুজো বলতে সাত্ত্বিক পুজোকেই বোঝানো হয়ে থাকে। সেকালে রাজা ও মহারাজা এবং জমিদাররা দেবী দুর্গা বা মহামায়ার পুজো করতেন। ধন-সম্পদ-আরোগ্য লাভে পুজো করতেন। সেই পুজোর ধারাবাহিকতা মেনেই পুজোর আয়োজন হচ্ছে।
পুজো রাজসিক ও তামসিক মাত্রায়ও হচ্ছে। তবে দুর্গাপুজোয় নবপত্রিকা,সন্ধিপুজো,কুমারী পুজো,চণ্ডীপাঠ প্রভৃতি বিষয়গুলি জড়িয়ে রয়েছে। সেগুলো এখনও অনেক জায়গায় অটুট রয়েছে। দুর্গাপুজোর মূলতত্ত্ব থেকে সরে আসলে পবিত্রতা নষ্ট হয়,এমনও মত রয়েছে। (সংগৃহীত ছবি)

Related posts

Leave a Comment