নতুন রেকর্ডের মুখোমুখি ডোয়েন ব্রাভো
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ক্রিকেট মহলে ডোয়েন ব্রাভো বেশ জনপ্রিয়। চেন্নাই সুপার কিংসের এই তারকা ম্যাচের রং বদলে দিতে পারেন যখন-তখন। এবারের আইপিএলে নতুন রেকর্ড হতে পারে তাঁর। সূত্রের খবর, অশ্বিনের রেকর্ড ভেঙে সর্বোচ্চ উইকেট দখলকারী হওয়ার পথে দাঁড়িয়ে তিনি। সূত্রের আরও খবর, টি-২০ ফর্ম্যাটে প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেট নিয়েছেন ব্র্যাভো। আইপিএলে অভিষেকের প্রথম দিন থেকেই তাঁর নজরকাড়া পারফরম্যান্স।এই অলরাউন্ডার সিকেএস-এ ১০৩ ম্যাচে এখনও পর্যন্ত ১১৮ টি উইকেট নিয়েছেন। আবার অফস্পিনার রবিচন্দন অশ্বিনের দখলে ১২১ ম্যাচে ১২০টি উইকেট রয়েছে। অশ্বিনকে টেক্কা দিতে ব্র্যাভোর আর মাত্র ৩টি উইকেট দরকার। অন্যদিকে আইপিএলে ১৫০ উইকেট নেওয়া থেকেও আর ৩ উইকেট দূরে রয়েছেন ব্র্যাভো। তাঁর ঝুলিতেএখন ১৪৭টি উইকেট।
প্রসঙ্গত, শনিবার আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে নামতে চলেছে চেন্নাই ৷ ব্রাভো দলের অন্যতম ভরসা। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের হয়ে ভারতের অন্যতম সেরা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন । তার দিকেও তাকিয়ে ক্রিকেট মহল।করোনা আবহে কাল ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ৫৩ দিন ধরে চলা এই টুর্নামেন্ট আরব আমিরশাহির দুবাই, শারজা ও আবুধাবিতে অনুষ্ঠিত হচ্ছে। ২৪টি ম্যাচ হবে দুবাই, ২০টি আবু ধাবি ও ১২টি ম্যাচ শারজাতে খেলা হবে। জানা গিয়েছে, দিনের প্রথম ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে তিনটে থেকে। সন্ধ্যার ম্যাচ শুরু হবে সাড়ে সাতটায়।

