৫৭৪৬ গ্র্যাজুয়েট টিচার নিচ্ছে অসম সরকার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ইনস্পেক্টর অব স্কুলসের পক্ষে গ্র্যাজুয়েট টিচার (সায়েন্স এবং আর্টস)-এর শূন্যপদে ৫৭৪৬ শিক্ষক নিচ্ছে অসমের ডিরেক্টর অব সেকেন্ডারি এডুকেশন। ওই পদে শিক্ষক নেওয়া হবে অসমের (সমতলের) ২১টি জেলার প্রভিশনালাইজড হাই/ হায়ার সেকেন্ডারি স্কুলগুলির জন্য।
জেলা অনুযায়ী (সায়েন্স ও আর্টস) গ্র্যাজুয়েট টিচারের মোট শূন্যপদ ও বিভাজন:- বারপেটা: ৪৫৭ (সায়েন্স ১৬৫, আর্টস ২৯২), বনগাইগাঁও: ১৭৬ (সায়েন্স ৫৪, আর্টস ১২২), চাচর: ৩৭৭ (সায়েন্স ৯৭, আর্টস ২৮০), দারাঙ্গ: ১২১ (সায়েন্স ৩০, আর্টস ৯১), ধেমাজি: ১৯০ (সায়েন্স ৪০, আর্টস ১৫০), ধুবরি: ২৯৮ (সায়েন্স ৯১, আর্টস ২০৭), ডিব্রুগড়: ৩৭৪ (সায়েন্স ১০৯, আর্টস ২৬৫), গোলপাড়া: ১১৮ (সায়েন্স ৪১, আর্টস ৭৭), গোলাঘাট: ৩৭৮ (সায়েন্স ১২৭, আর্টস ২৫১), হাইলাকান্দি: ১৮৯ (সায়েন্স ৮০, আর্টস ১০৯), জোরহাট: ৩২২ (সায়েন্স ৯৮, আর্টস ২২৪), কামরূপ (মেট্রো): ১১১ (সায়েন্স ৩৩, আর্টস ৭৮), কামরূপ (রুরাল): ৫১৫ (সায়েন্স ১৫৯, আর্টস ৩৫৬), করিমগঞ্জ: ৩১২ (সায়েন্স ১০৯, আর্টস ২০৩), লখিমপুর: ২৬৯ (সায়েন্স ৮৫, আর্টস ১৮৪), মরিগাঁ: ১৭৫ (সায়েন্স ৫০, আর্টস ১২৫), নগাঁ: ২৫৯ (সায়েন্স ৭৪, আর্টস ১৮৫), নলবাড়ি: ২৭৫ (সায়েন্স ১১১, আর্টস ১৬৪), শিবসাগর: ২৫৫ (সায়েন্স ৬৯., আর্টস ১৮৬), শোনিতপুর: ৩১৭ (সায়েন্স ১২৫, আর্টস ১৯২)।
শিক্ষাগত যোগ্যতা:-
গ্র্যাজুয়েট টিচার (সায়েন্স): সায়েন্স শাখার গ্র্যাজুয়েট/ পোস্ট গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েশনে বা পোস্ট গ্র্যাজুয়েশনে অন্তত ৫০ শতাংশ নম্বর/ সমতুল এবং এনসিটিই স্বীকৃত ইনস্টিটিউট থেকে বি এড ডিগ্রি। গ্র্যাজুয়েট টিচার (আর্টস): আর্টস শাখার গ্র্যাজুয়েট/ পোস্ট গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েশনে বা পোস্ট গ্র্যাজুয়েশনে অন্তত ৫০ শতাংশ নম্বর/ সমতুল এবং এনসিটিই স্বীকৃত ইনস্টিটিউট থেকে বি এড ডিগ্রি। অফ ক্যাম্পাস বা ডিসটান্স এডুকেশনের মাধ্যমে এসব শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকলে আবেদন করা যাবে না। সেকেন্ডারি টেট -এ অন্তত ৬০ (তফশিলি জাতি/ তফশিলি উপজাতি (পি)/ তফশিলি উপজাতি (এইচ)/ ওবিসি/ এমওবিসি/ শারীরিক প্রতিবন্ধী হলে অন্তত ৫৫) শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। তবে উচ্চমাধ্যমিক/ সমতুল স্তরে এমআইএল হিসেবে বাংলা/ হিন্দি/ আসামিজ না থাকলে বাংলা/ হিন্দি/ আসামিজ মিডিয়াম স্কুলে আবেদন করা যাবে না।
ওপরে বলা শিক্ষাগত যোগ্যতা ছাড়াও আসামিজ মাধ্যম স্কুলের ক্ষেত্রে প্রার্থীকে এইচএসএলসি/ সমতুল পরীক্ষায় অন্যতম বিষয় হিসেবে অসমীয়া ভাষা নিয়ে পড়ে পাশ করে থাকতে হবে। অথবা অসমীয়া ভাষায় Axom Sahitya Sabha -র দেওয়া ডিপ্লোমাধারী হতে হবে। অথবা এইচএসএলসি পর্যন্ত আসামিজ মিডিয়াম স্কুলে পড়ে থাকতে হবে। বাংলা মাধ্যম স্কুলের ক্ষেত্রে প্রার্থীকে এইচএসএলসি/ সমতুল পরীক্ষায় অন্যতম বিষয় হিসেবে বাংলা ভাষা নিয়ে পড়ে পাশ করে থাকতে হবে। অথবা বাংলা ভাষায় Barak Upatyaka Bangya Sahitya O Sanskriti Sammelan -এর দেওয়া ডিপ্লোমাধারী হতে হবে। অথবা এইচএসএলসি পর্যন্ত বাংলা মাধ্যম স্কুলে পড়ে থাকতে হবে। হিন্দি মাধ্যম স্কুলের ক্ষেত্রে প্রার্থীকে এইচএসএলসি/ সমতুল পরীক্ষায় অন্যতম বিষয় হিসেবে হিন্দি ভাষা নিয়ে পড়ে পাশ করে থাকতে হবে। অথবা এইচএসএলসি পর্যন্ত হিন্দি মাধ্যম স্কুলে পড়ে থাকতে হবে। বোরো মাধ্যম স্কুলের ক্ষেত্রে প্রার্থীকে এইচএসএলসি/ সমতুল পরীক্ষায় অন্যতম বিষয় হিসেবে বোরো নিয়ে পড়ে পাশ করে থাকতে হবে। অথবা এইচএসএলসি পর্যন্ত বোরো মাধ্যম স্কুলে পড়ে থাকতে হবে।
ইংরেজি মাধ্যম স্কুলের ক্ষেত্রে প্রার্থীকে এইচএসএলসি/ সমতুল পরীক্ষায় অন্যতম বিষয় হিসেবে অলটারনেডিভ ইংলিশ নিয়ে পড়ে পাশ করে থাকতে হবে। অথবা এইচএসএলসি পর্যন্ত ইংরিজি মাধ্যম স্কুলে পড়ে থাকতে হবে।
১-১-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩, প্রাক্তন সমরকর্মীরা ২ বছর বয়সের ছাড় পাবেন। শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৫০। মাইনে ১৪,০০০ – ৬০,৫০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৮,৭০০ টাকা। সঙ্গে নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা।
প্রার্থিবাছাই:- বিএ/ বি কম/ বি এসসি ফাইনাল পরীক্ষা, হায়ার সেকেন্ডারি ফাইনাল পরীক্ষা এবং বি টি/ বি এড ফাইনাল পরীক্ষা – এর প্রতিটির জন্য বরাদ্দ ১০০ নম্বরের মধ্যে থেকে এইসব লেভেল পাওয়া নম্বরের শতকরা হারের ভিত্তিতে নম্বর দেওয়া হবে। একইভাবে টেট -এর ক্ষেত্রেও বরাদ্দ ১০০ নম্বর বা আন্ডারগ্র্যাজুয়েট/ জুনিয়র টিচার হিসেবে প্রভিশনালাইজড/ হায়ার সেকেন্ডারি স্কুলে ১৫ বছরের অভিজ্ঞতার ক্ষেত্রে ৬০ নম্বর দেওয়া হবে (যদি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও প্রোফেশনাল কোয়ালিফিকেশন থাকে)। টেট-এ ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পাননি অথচ ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা আছে – এমন প্রার্থীও ৬০ নম্বর পাবেন। প্রার্থিবাছাই সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে। প্রত্যেকটি ক্যাটেগরির জন্য পৃথক মেধাতালিকা প্রস্তুত করা হবে।
দরখাস্ত করবেন অনলাইনে www.madhyamik.assam.gov.in ওয়েবসাইটের রিক্রুটমেন্ট ট্যাবে গিয়ে ৩০ সেপ্টেম্বরের মধ্যে। দরখাস্তে জেলা, স্কুলের মিডিয়াম এবং পোস্ট ক্যাটেগরি উল্লেখ করতে হবে।
দরখাস্তের সঙ্গে আপলোড করতে হবে এসবের (রঙিন) স্ক্যান:- পাসপোর্ট মাপের ছবি, (বয়সের প্রমাণ হিসেবে) এইচএসএলসি মার্কশিট ও অ্যাডিমট কার্ড, এইচএসএসএলসি মার্কশিট ও সার্টিফিকেট, ডিগ্রির (৩ বছরের) মার্কশিট ও সার্টিফিকেট, (গ্র্যাজুয়েশনে ৫০ শতাংশের কম নম্বর থাকলে) পোস্ট গ্র্যাজুয়েট মার্কশিট ও সার্টিফিকেট, বি এড (প্রথম ও দ্বিতীয় বছরের) মার্কশিট ও সার্টিফিকট এবং (প্রযোজ্য হলে) কাস্ট সার্টিফিকেট, এনসিসি (বি/ সি) সার্টিফিকেট, (রাজ্যের হয়ে জাতীয় স্তরে খেলে থাকলে) স্পোর্টস অ্যান্ড কালচার সার্টিফিকেট, সই, (শিক্ষক হিসেবে) ১৫ বছরের অভিজ্ঞতার সার্টিফিকেট, (থাকলে) চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে ১ বা ২ বছরের অভিজ্ঞতার সার্টিফিকেট, (থাকলে) নির্দিষ্ট মাইনেতে টানা শিক্ষকতার অভিজ্ঞতার সার্টিফিকেট। শিক্ষাগত যোগ্যতা, চুক্তিভিত্তিক শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা, ফিজিক্যাল ফিটনেস-সহ সব বিষয়েই আরও বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
সংশোধনী বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

