৩২ স্বাস্থ্যকর্মী নিচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ল্যাব টেকনিশিয়ান, স্টাফ নার্স, ফেসিলিটি লেভেল কোয়ালিটি অফিসার-সহ আরও অন্যান্য পদে মোট ৩২ জন স্বাস্থ্যকর্মী নিচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি।
মেজিক্যাল অফিসার (এফআইএআরটি): ১টি (অসং)। এমবিবিএস এবং নাকো (এন এ সি ও) দ্বারা ট্রেন্ড হতে হবে। বয়স হতে হবে ৬০ বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে ৫০,০০০ টাকা। প্রার্থীবাছাই হবে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং ইনটারভিউয়ের মাধ্যমে।
ল্যাব টেকনিশিয়ান (ব্লাড ব্যাঙ্ক): ১টি (তঃজাঃ)। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেডিক্যাল ল্যাব টেকনোলজির ডিগ্রি/ ডিপ্লোমা, ডিগ্রি/ ডিপ্লোমার আগে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ এবং সংশ্লিষ্ট প্যারামেডিক্যাল কাউন্সিলে রেজিস্টার্ড হতে হবে। আর কম্পিউটারে কাজের জ্ঞান (সার্টিফিকেট-সহ) এবং ডিগ্রিধারীর ২ বছরের ও ডিপ্লোমাধারীর ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, এমএস অফিসে পেশাদারি দক্ষতা থাকলে ভাল। বয়স হতে হবে ৬০ বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে ১৩,০০০ টাকা। প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্ট-সহ ইন্টারভিউয়ের মাধ্যমে।
স্টাফ নার্স (এফআইএআরটি): ১টি (অসং)। বি এসসি নার্সিং/ জিএনএম পাশ হতে হবে। ডব্লুবিএনসি/ এএনএম রেজিস্টার্ড হতে হবে। অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ৬০ বছরের মধ্যে। পারিশ্রমিক ১৩,০০০ টাকা। প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্ট-সহ ইন্টারভিউয়ের মাধ্যমে।
মেডিক্যাল অফিসার (অ্যাডোলেসেন্ট হেলথ): ১টি (অসং) (মহিলা অগ্রাধিকার)। স্বীকৃত এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। জি অ্যান্ড ও -তে পিজি ডিগ্রি/ ডিপ্লোমা থাকলে ভালো। বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে ৪০,০০০ টাকা। প্রার্থিবাছাই হবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে।
ফেসিলিটি লেভেল কোয়ালিটি ম্যানেজার: ২টি (অসং ১, তঃজাঃ ১)। এমবিবিএস/ ডেন্টাল/ আয়ুষ/ নার্সিং/ লাইফ সায়েন্স/ সোশ্যাল সায়েন্স -এর গ্র্যাজুয়েট প্রার্থীরা হসপিটাল ম্যানেজমেন্ট বা হেলথ ম্যানেজমেন্টের মাস্টার্স করে থাকলে এবং পাবলিক হেলথ বা হসপিটাল ম্যানেজমেন্টে ১ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। কোয়ালিটি সিস্টেমের হেলথকেয়ার কোয়ালিটি/ ফর্মাল কোয়ালিটি -র অভিজ্ঞতা থাকলে অগ্রাধকার। খুব ভাল লিখিত ও মৌখিক কমিউনিকেশন স্কিল থাকতে হবে। বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে ৩৫,০০০ টাকা। প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারিভউয়ের মাধ্যমে।
জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার: ২টি (অসং)। মেডিক্যাস কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত ইনস্টিটিউট থেকে এমবিবিএস পাশ। বয়স হতে হবে ৬৩ বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে ৪০,০০০ টাকা। প্রর্থিবাছাই হবে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে।
টেকনিক্যাল সুপারভাইজর: ১টি (তঃউঃজাঃ)। ১) ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বা বায়োলজি নিয়ে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ। ২) মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি/ ল্যাবরেটরি টেকিনক্স -এর ডিপ্লােমা। অথবা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজির ডিগ্রি। অথবা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনালজির ডিগ্রি/ ডিপ্লোমাধারী। এবং ৩) কম্পিউটারে কাজের জ্ঞান। বাঞ্ছনীয় অভিজ্ঞতার বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে ১৭,২২০ টাকা। লিখিত পরীক্ষার নম্বর, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে।
ল্যাব টেকনিশিয়ান (ব্লাড ব্যাঙ্ক): ৩টি (তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১)। ১) ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বা বায়োলজি নিয়ে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ। ২) মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি/ ল্যাবরেটরি টেকিনক্স -এর ডিপ্লােমা। অথবা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজির ডিগ্রি। অথবা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনালজির ডিগ্রি/ ডিপ্লোমাধারী। এবং ৩) কম্পিউটারে কাজের জ্ঞান। বাঞ্ছনীয় অভিজ্ঞতার বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে ১৭,২২০ টাকা। লিখিত পরীক্ষার নম্বর, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে।
ল্যাব টেকনিশিয়ান (থ্যালাসেমিয়া কন্ট্রােল ইউনিট): ২টি (অসং ১, তঃজাঃ ১)। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ। সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ২ বছরের ডিএমএলটি এবং সেল কাউন্টার এবং এইচ পি এল সি মেশিন হ্যান্ডলিংয়ে অভিজ্ঞতা। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। পারিশ্রমিক ১৬,৮৬০ টাকা। প্রার্থিবাছাই হবে শিক্ষাগত যোগ্যতা বা টেসটের মাধ্যমে।
ফুল টাইম মেডিক্যাল অফিসার: (এনইউএইচএম): ৪টি। ১ বছরের বাধ্যতামূলক ইন্টার্ণশিপ-সহ এমবিবিএস। বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে ৪০,০০০ টাকা। প্রর্থিবাছাই হবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে।
ল্যাব টেকনিশিয়ান (এনইউএইচএম): ৪টি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি/ ম্যাথমেটিক্স নিয়ে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ। এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি/ এআইসিটিই স্বীকৃত ডিএমএলটি। কম্পিউটার, এমএস অফিস ও ইন্টারনেটের জ্ঞান। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে ১৭,২২০ টাকা। প্রার্থিবাছাই হবে শিক্ষাগত যোগ্যতা ও কম্পিউটার টেস্টের ভিত্তিতে।
স্টাফ নার্স (এনইউএইচএম): ৯টি। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত ইনস্টিটিউট থেকে জি এন এম। স্থানীয় ভাষায় দক্ষতা। স্থানীয় প্রার্থীদের অগ্রাধিকার। বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে ১৭,২২০ টাকা। প্রার্থিবাছাই হবে শিক্ষাগ যোগ্যতায় পাওয়া নম্বরের ভিত্তিতে।
ফিজিওথেরাপিস্ট (এনপিসিডিসিএস): ১টি (অসং)। ফিজিওথেরাপির ব্যাচেলর ডিগ্রিধারী এবং হাসপাতালে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে ২০,০০০ টাকা। প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।
সাইকিয়াট্রিক নার্স/ ট্রেন্ড জেনারেল নার্স (মেন্টাল হেলথ): ১টি (অসং)। সাইকিয়াট্রিক নার্সের ক্ষেত্রে- সাইকিয়াট্রিক নার্সিংয়ের এম এসসি বা ডিপিএন। জেনারেল নার্সের ক্ষেত্রে- নার্সিং কাউন্সিল স্বীকৃত জি এন এম। সঙ্গে তেজপুরের NIMHANS, CIP, LGBRIMH বা অন্য আইডেন্টিফায়েড ইনস্টিটিউশন থেকে সাইকিয়াট্রিক নার্সিংয়ে ১ মাসের ট্রেনিং। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। পারিশ্রমিক ক্লিনিক্যাল সাইকিয়াট্রিক নার্সের ক্ষেত্রে মাসে ২৫,০০০ টাকা এবং ট্রেন্ড জেনারেল নার্সের ক্ষেত্রে মাসে ১৫,০০০ টাকা। প্রার্থিবাছাই হবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে।
ল্যাব টেকনিশিয়ান (আরএনটিসিপি): ১টি (অসং)। উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ এবং সঙ্গে মেডিক্যাল ল্যাব টেকনোলজির ডিপ্লোমা/ সার্টিফিকেট বা সমতুল। RNTCP or Sputum smears microscopy-তে ১ বছরের অভিজ্ঞতা, উচ্চতর শিক্ষাগত যোগ্যতা এবং ২২ থেকে ৬২ বছরের মধ্যে বয়স হলে অগ্রাধিকার। বয়স হতে হবে ২২ – ৬২ বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে ১৭,২২০ টাকা। প্রার্থিবাছাই হবে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার ভিত্তিতে।
দরখাস্ত করবেন নির্ধারিত বয়ান পূরণ করে। বয়ান পাবেন http://purbamedinipur.gov.in ওয়েবসাইট থেকে। সঠিকভাবে পূরণ করা দরখাস্ত, যাবতীয় প্রমাণপত্রের কপি-সহ, কোন পদে আবেদন করছেন তা উল্লেখ করে, পাঠাতে হবে ই-মেলের মাধ্যমে, ১৫ সেপ্টম্বরের বিকেল ৫টার মধ্যে। ই-মেল আইডি: purbamedinipurcmoh@gmail.com আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে।
(দরখাস্তের বয়ান-সহ) পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

