East-West Metro-3Others 

ইস্ট-ওয়েস্ট মেট্রোর ট্রায়াল রান পিছিয়ে গেল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ইস্ট-ওয়েস্ট মেট্রোয় পিছিয়ে গেল ট্রায়াল। সূত্রের খবর, কমিশনার অব রেলওয়ে সেফটির অনুমোদন মেলায় ঠিক হয়, ইস্ট-ওয়েস্ট মেট্রোর ফুলবাগান স্টেশন পর্যন্ত ট্রেন চালিয়ে দেখবে মেট্রো কর্তৃপক্ষ। পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো সম্ভব হয়নি। মেট্রো রেল সূত্রের আরও খবর, যান্ত্রিক কিছু কারণে ট্রায়াল রান পিছিয়ে দেওয়া হচ্ছে। বর্তমানে কিছু কাজকর্ম সেখানে করা হচ্ছে। সেই কাজ শেষ হলেই পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়ে দেখা হবে।

উল্লেখ্য, ইস্ট-ওয়েস্ট মেট্রো পথটি রূপায়ণের দায়িত্বে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, এতদিন সেক্টর-ফাইভ থেকে স্টেডিয়াম পর্যন্ত ট্রেন চালানো হত। সেই মতোই সফটওয়্যার বসানো ছিল। ফুলবাগান পর্যন্ত পরিষেবা সম্প্রসারণে সফটওয়্যারের পরিবর্তন দরকার। সেই কাজই এখন করা হচ্ছে। শীঘ্রই তা শেষ হবে। মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে পরিদর্শন এবং পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হবে বলে জানা গিয়েছে। বাণিজ্যিকভাবে কবে থেকে ফুলবাগান স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল শুরু করবে, তা এখনও ঠিক হয়নি বলে জানা যায়।

Related posts

Leave a Comment