চিন সীমান্তে রাস্তা নির্মাণের কাজ দ্রুত শেষ করতে প্রত্যয়ী কেন্দ্র

road construction

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: চিন সীমান্ত বরাবর ৩২টি রাস্তার নির্মাণ কাজ দ্রুত শেষ প্রত্যয়ী কেন্দ্রীয় সরকার। পালটা চাপ দিল ভারত।সূত্রের খবর, ১২ ঘন্টার দীর্ঘ দ্বিপাক্ষিক বৈঠক ফলপ্রসূ হলেও রাশ আলগা করতে নারাজ কেন্দ্র।চাপ বাড়াতে ভারত চিন সীমান্ত উত্তাপের আবহে বর্ডারে ৩২টি রাস্তা শীঘ্রই সেরে নিতে চায় কেন্দ্র।কাজে গতি বাড়াতে নির্দেশও দেওয়া হয়েছে।জানা যায়, ওয়ার্কস ডিপার্টমেন্টএই কাজ করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তত্ত্বাবধানেএই রাস্তাগুলির নির্মাণ কাজ চলছে। আবার লাদাখে ভারত চিন সংঘর্ষের পরিবেশে এই কাজে গতি আনতে তৎপরকেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।উল্লেখ্য,২০১৭ সাল থেকে ২০২০ সালের মধ্যে ৪৭০ কিমির রাস্তার কাজ প্রায় শেষ হয়েছে।আবার উত্তরাখণ্ডের জোহার উপত্যকায় হিমালয়ের নিকটস্থ রাস্তা তৈরিতে ব্যবহার করা শুরু হয়েছে ভারি পাথর কাটার মেশিন।কাজ চলছে দ্রুত গতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *