কাঁকুড়গাছি খুনের রহস্যে নয়া মোড়

Kankurgachi

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ যত সময় কাটছে ততই কাটছে কাঁকুড়গাছি খুনের জট। এবার পুলিশের হাতে এলো নতুন তথ্য।কাঁকুড়গাছির ১৫০ নম্বর মানিকতলা মেইন রোডের ওই ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ চেক করতেই পুলিশের হাতে এলো নতুন তথ্য।সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে অভিযুক্ত অমিত আগারওয়াল যখন ওই ফ্ল্যাটে ঢোকেন তখন তার কাছে কোনো ব্যাগ ছিল না কিন্তু তিনি যখন ওই ফ্লাট ছেড়ে বেরিয়ে আসেন তখন তার কাছে একটি ব্যাগ ছিল। এই তথ্য হাতে আসার পর পুলিশের প্রাথমিক অনুমান, খুনের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র আগে থেকেই ওই ফ্ল্যাটে লুকিয়ে রাখা ছিল এবং খুন করার পর আগ্নেয়াস্ত্র সমেত ওই ব্যাগ নিয়ে অভিযুক্ত অমিত আগারওয়াল ফ্লাট ছেড়ে বেরিয়ে যান। আরও তথ্য উদ্ধার করার জন্য পুলিশ তদন্ত চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *