হাসনাবাদ শাখার পরিদর্শনে ডিআরএম
হাসনাবাদ শাখার পরিদর্শন। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা। ডবল লাইন ও রেল ওভারব্রিজ নিয়ে আশ্বাস দিলেন ডিআরএম। যাত্রী নিরাপত্তা, পরিষেবা ও রেল পরিকাঠামোর মান খতিয়ে দেখতে হাসনাবাদ স্টেশন পরিদর্শন করা হল। রেলের বিশেষ ট্রেনে হাসনাবাদ স্টেশনে পৌঁছে স্টেশন চত্বর ঘুরে দেখলেন। ডিআরএম-এর সঙ্গে ছিলেন স্টেশন মাস্টার, আরপিএফ সহ রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রের খবর, পরিদর্শনের সময় স্টেশনগুলিতে যাত্রী পরিষেবার বিষয়গুলি শোনেন। রেলের সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যার বিষয়গুলি খতিয়ে দেখে প্রতিশ্রুতির আশ্বাস দিয়েছেন ডিআরএম। রেল সূত্রে আরও জানা যায়, হাসনাবাদ শাখার প্রান্তিক স্টেশনে কর্মরত রেলকর্মীদের নিরাপত্তা এবং সুবিধা-অসুবিধার বিষয়গুলিও খোঁজ-খবর নিয়েছেন তিনি। যাত্রী নিরাপত্তা আরও মজবুত করা এবং স্টেশনগুলির পরিষেবার উন্নতি নিয়েও আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন ডিআরএম। স্থানীয় সূত্রের আরও খবর, হাসনাবাদ শাখায় দীর্ঘদিনের দাবি রয়েছে চাঁপাপুকুর থেকে হাসনাবাদ পর্যন্ত ডবল লাইন সম্প্রসারণের বিষয়টি । সেই দাবির বিষয় নিয়ে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, ডবল লাইনের বিষয়টি নিয়ে ইতিমধ্যেই লোকেশন সার্ভের কাজ শেষ হয়ে গিয়েছে।
