cpim and campainOthers Politics 

সংযুক্ত মোর্চায় নির্বাচনী জোট জটিলতা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:সংযুক্ত মোর্চায় জট। দেগঙ্গায় প্রার্থী দিল ফরওয়ার্ড ব্লক। উল্লেখ করা যায়,সংযুক্ত মোর্চার জোট গঠনের সময় শর্ত ছিল,কোনও আসনেই পরস্পরের বিরুদ্ধে প্রার্থী দেবে না শরিক দলরা ৷ সূত্রের খবর,প্রথম দফার নির্বাচনের আগে কয়েকটি দিন বাকি ৷ এই অবস্থায় বাম-কংগ্রেস-আইএসএফ-এর জোট জটিলতা কমেনি ৷ তোয়াক্কা না করেই উত্তর চব্বিশ পরগণা জেলায় দেগঙ্গায় আইএসএফ-এর বিরুদ্ধেই প্রার্থী দিয়েছে বামফ্রন্টের শরিক দল ফরওয়ার্ড ব্লক ৷ উল্লেখ থাকে যে,বাম-কংগ্রেসের সঙ্গে আসন রফায় পর দেগঙ্গা আসনটি পায় আইএসএফ ৷ সংযুক্ত মোর্চার প্রার্থীদের জয় নিশ্চিত করার জন্য প্রচেষ্টা নেওয়া হয়।

আসন বণ্টন হওয়ার পরই জটিলতা তৈরি হয় ৷ বামেদের বড় শরিক সিপিএমের সঙ্গে আইএসএফ-এর আসনরফা মিটলেও বেশ কিছু আসনে জটিলতা বাঁধে। আইএসএফ-কে আসন ছাড়ার বিষয়ে বেঁকে বসে ফরওয়ার্ড ব্লক। কংগ্রেসের সঙ্গে আসন রফা নিয়েও জটিলতা রয়েছে। আসন রফা চূড়ান্ত হলেও মালদহ, পুরুলিয়া সহ একাধিক আসন রফা নিয়ে জটিলতা রয়েছে ৷ এক্ষেত্রে জানা যায়, মালদহের হরিশচন্দ্রপুরে কংগ্রেস প্রার্থী দিলেও সেই আসনটি ছাড়ছে না ফরওয়ার্ড ব্লক ৷ একই সমস্যা রয়েছে পুরুলিয়াতেও৷ দেগঙ্গায় আইএসএফ-এর বিরুদ্ধে প্রার্থীই ঘোষণা করে দিল ফরওয়ার্ড ব্লক ৷ দেগঙ্গায় করিম আলিকে প্রার্থী করেছিল আইএসএফ ৷ এরপর পাল্টা ওই আসনে হাসানুজ্জামান চৌধুরীকে প্রার্থী করেছে ফরওয়ার্ড ব্লক ৷ শরিক দলের এই বিদ্রোহ সিপিএম মেটাতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয় ৷ তা না হলে জোট জটিলতা আরও বাড়বে বলে ইঙ্গিত।

খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করবেন।

Related posts

Leave a Comment