দোল ও হোলি উৎসবে সংখ্যা কমবে মেট্রোর

Kolkata Metro

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দোলযাত্রা ও হোলিতে মেট্রো চলাচল কমবে। কলকাতা মেট্রো সূত্রে খবর, আগামী রবিবার এবং সোমবার দোল ও হোলি উৎসব উপলক্ষ্যে কলকাতায় মেট্রো পরিষেবা কিছুটা কম হবে। মেট্রো সূত্রে আরও জানা যায়, রবিবার দোলযাত্রার কারণে সারাদিনে ৬০টি মেট্রো চলবে। যেখানে অন্যান্য রবিবার দিন মোট ১০৪ টি মেট্রো চলে। সূত্রের আরও খবর, দোলের দিন কলকাতা শহরের দুই প্রান্ত থেকে দুপুর ২ টো ৩০ মিনিটে প্রথম মেট্রো চালু করা হবে। এছাড়া অন্যান্য রবিবার সকাল ৯ টায় প্রথম মেট্রো চালু হয়। তবে শেষ মেট্রোর সময় অপরিবর্তিত রাখা হয়েছে। পাশাপাশি পরের দিন সোমবার হোলি উপলক্ষে ২৫২ টি মেট্রোর পরিবর্তে নর্থ-সাউথ মিলিয়ে ১৭৬টি মেট্রো চলবে। আরও জানা গিয়েছে, ওইদিন প্রথম ও শেষ মেট্রো পরিষেবার সময়সূচি সপ্তাহের অন্যান্য সোমবারের মতোই অপরিবর্তিত রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *