এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে বিদ্যুতের চাহিদা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিদ্যুতের চাহিদা। সূত্রের খবর, এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে বিদ্যুতের চাহিদা ছিল ২৮৩৪ কোটি ইউনিট। এক্ষেত্রে জানানো হয়েছে, যা ১ বছর আগের তুলনায় প্রায় ৪৭ শতাংশ বেশি। অন্যদিকে বিদ্যুৎ মন্ত্রকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে তার প্রমাণ এই তথ্যে স্পষ্ট। উল্লেখ করা যায়, গত বছরের এই সময়ে দেশে পূর্ণাঙ্গ লকডাউন শুরু হয়ে যায়। এরফলে এ বছরের বৃদ্ধির হিসেব সেই ভিতের ওপরে দাঁড়িয়ে রয়েছে বলে খবর।

