আন্তর্জাতিক উড়ান বন্ধ রাখার সিদ্ধান্ত বাংলাদেশে

Air Port-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহে নিয়ন্ত্রণ বাংলাদেশে। সূত্রের খবর, আগামী ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল সব আন্তর্জাতিক উড়ান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। উল্লেখ করা যায়, ৫ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত লকডাউন চলছে বাংলাদেশে। এক্ষেত্রে আরও জানা যায়, ১৪ তারিখ থেকে তা সর্বাত্মক হচ্ছে। এখন অভ্যন্তরীণ উড়ান চলাচল বন্ধ। পরবর্তীতে আন্তর্জাতিক উড়ান বন্ধ হওয়ায় বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন হবে বাংলাদেশ। তবে কার্গো ও চার্টার্ড বিমান ও এয়ার অ্যাম্বুল্যান্স চালু থাকবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *