বর্ধমানের সভায় ফের মোদির নিশানায় “দিদি”

modi and burdwan

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:বর্ধমানের সভায় আজ শুরু থেকেই বিজেপির জেতা নিয়ে চূড়ান্ত আত্ম বিশ্বাসী মোদি। “মাত্র চার দফা ভোট হয়েছে বাংলায়। এর মধ্যেই তৃণমূল সাফ হয়ে গিয়েছে।” এমনই মন্তব্য প্রধানমন্ত্রীর। বর্ধমানের সভায় আজ শুরু থেকেই বিজেপির জেতা নিয়ে চূড়ান্ত আত্মবিশ্বাসী মোদি। সভা মঞ্চে আবারও মোদির নিশানায় তৃণমূল নেত্রী।

কটাক্ষের সুরে তাঁর মন্তব্য, “বর্ধমানের দুটি জিনিস প্রসিদ্ধ। চাল আর মিহিদানা। বর্ধমানের সব কিছুতেই মিষ্টত্ব রয়েছে। কিন্তু দিদি কি মিহিদানা পছন্দ করেন না, নাহলে দিদির মধ্যে এত তিক্ততা কেন? দিদি আসলে বুঝতে পারছেন, হার নিশ্চিত। আপনাকে রাগ দেখাতে হবে তো, তাহলে মোদির উপর দেখান। আপনি গালি দিতে চান, তাহলে মোদিকে দিন। কিন্তু দিদি শুনে রাখুন, বাংলার গর্ব, বাংলার পরিচিতিকে অপমান করবেন না। আপনার এই অহংকার বাংলার মানুষ আর সহ্য করবে না।”

ওই মঞ্চে প্রধানমন্ত্রীর আরও বক্তব্য, “দিদি আপনাদের সঙ্গে খেলার কথা বলেছিলেন। দিদির সঙ্গেই খেলা হয়ে গিয়েছে। দিদিকে নন্দীগ্রামের মানুষই ক্লিন বোল্ড করে দিয়েছে। প্রথম চার দফাতেই বিজেপির সিটের সেঞ্চুরি হয়ে গিয়েছে।”

বামেদের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর আরও কটাক্ষ, “যেভাবে কংগ্রেস ও সিপিএম ক্ষমতা থেকে চলে যাওয়ার পর আর ফেরেনি, সে রকম দিদি আপনিও যে এবার চলে যাবেন, আর ফিরবেন না। দিদির পুরো দলকে মাঠছাড়া করেছে বাংলার মানুষ।” বাংলার বিজেপি সরকার আসল পরিবর্তন নিয়ে আসবে বলেও মন্তব্য করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *