২৮৫ আসনে অ্যাপ্রেন্টিস নিচ্ছে ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ২৮৫ আসনে আইটিআই পাশ তরুণ-তরুণীদের থেকে ট্রেড অ্যাপ্রেন্টস নিচ্ছে হায়দরাবাদের ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড। এটি ভারত সরকারের ডিপার্টমেন্ট অব অ্যাটমিক এনার্জির অধীনস্থ। মোট ১৬টি ট্রেডে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে।
ট্রেড অনুযায়ী মোট আসন — ইলেক্ট্রিশিয়ান: ৩৮, ইলেক্ট্রনিক মেকানিক: ৮১, ফিটার: ৮০, আর অ্যান্ড এসি: ৭, মেকানিক মোটর ভেহিকল: ৩, টার্নার: ৯, মেশিনিস্ট: ৭, মেশিনিস্ট (জি): ৫, এমএম টুল মেইন্ট: ৪, কার্পেন্টার: ৭, কোপা: ১০, ডিজেল মেকানিক: ৫, প্লাম্বার: ৩, স্টিল মেটাল ওয়ার্কার: ৩, ওয়েল্ডার: ১৬ এবং পেইন্টার: ৭। মোট ২৮৫টি আসনের মধ্যে ১২টি আসন শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত।
সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই (এনসিভিটি) সার্টিফিকেট ধারী হতে হবে। ১১-১০-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ বছর বা তার বেশি।
১ বছরের ট্রেনিংয়ের সময় ইলেক্ট্রিশিয়ান থেকে এমএম টুল মেইন্ট পর্যন্ত স্টাইপেন্ড মাসে ৮,০৫০ টাকা এবং কার্পেন্টার থেকে পেইন্টার ট্রেড পর্যন্ত স্টাইপেন্ড মাসে ৭,৭০০ টাকা।
প্রার্থিবাছাই হবে আইটিআইয়ের নম্বরের ভিত্তিতে এবং প্রমাণপত্র যাচাইয়ের মাধ্যমে। প্রমাণপত্র যাচাই হবে ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর। পরে সঠিক তারিখটি জানানো হবে ই-মেলের মাধ্যমে ও www.ecil.co.in ওয়েবসাইটের মাধ্যমে। প্রমাণপত্র যাচাই হবে এই ঠিকানায়: ELECTRONICS CORPORATION OF INDIA LIMITED, Corporate Learning & Development Centre (CLDC), Nalanda Complex, TIFR Road, ECIL Hyderabad – 500 062. (Email: hrcldc@ecil.co.in / hrclc@ecil.co.in) ট্রেনিংয়ে যোগদানের আনুষ্ঠানিক বিষয়গুলি সম্পূর্ণ করা হবে ৯ অক্টোবর। ট্রেনিং শুরু হবে ১২অক্টোবর।
একটিমাত্র দরখাস্ত করবেন অনলাইনে। প্রথমে রেজিস্ট্রশন করবেন www.apprenticeshipindia.org পোর্টালে। তখন রেজিস্ট্রশন নম্বর পাবেন। এটি যত্ন করে লিখে রাখবেন। পরে কাজে লাগবে। এরপর এই পোর্টালেই ELECTRONICS CORPORATION OF INDIA LIMITED -HYDERABAD -এ apprenticeship opportunity -র জন্য আবেদন করতে হবে। তারপর এমএসডিই রেজিস্টার্ড/ যোগ্য প্রার্থীরা অনলাইন আবেদন করবেন www.ecil.co.in ওয়েবসাইটের ‘Careers’ লিঙ্ক এবং পরবর্তীতে ‘eRecruitment’ -এর মাধ্যমে দরখাস্ত করবেন, ২৪ অগস্ট সকাল ১০টা থেকে ১৯ সেপ্টেম্বর সন্ধে ৬টার মধ্যে। প্রার্থীদের একটি বৈধ ই-মেল আইডি থাকা চাই। আরও বিস্তারিত তথ্য পাবেন বিজ্ঞপ্তিতে।
পিডিএফ (বিজ্ঞপ্তি) ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

