করোনা নিয়ে আশাবাদী ‘হু’

WHO Director

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ১৯১৮ সালে স্প্যানিশ ফ্লু-র পরে দুনিয়াজুড়ে দ্বিতীয় মহাত্রাস এই করোনা। ওই ফ্লু-র দাপট চলেছিল কমবেশি প্রায় ২ বছর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রস আধানম ঘেব্রেইয়েসুস সম্প্রতি জানান, আশা করা যায় ২ বছরের মধ্যে করোনা সঙ্কট চলে যাবে। স্প্যানিশ ফ্লু প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, তখনকার থেকে এখন যোগাযোগ ব্যবস্থা আরও অনেক দ্রুত ও নিবিড়। যার ফলে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কাও বহুগুণ বেশি।

অন্যদিকে তাঁর আশা, বর্তমানে প্রযুক্তি অনেক এগিয়ে গিয়েছে, সুতরাং এর প্রতিকার আরও দ্রুত করা সম্ভব হবে। আবার বেজিং জানিয়েছে, তারা করোনার আবহ অনেকটাই কাটিয়ে উঠেছে। সুতরাং শহরবাসীর এখন থেকে মাস্ক পরা আর বাধ্যতামূলক নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *