শিকাগো ক্লাসিক টেনিস থেকে সরলেন রাদুকানু
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শিকাগো ফল ক্লাসিক টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন না যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন এমা রাদুকানু। এ বিষয়ে তাঁর বক্তব্য, লন্ডনে ফেরার পর সেভাবে অনুশীলনে নামার সুযোগ পাওয়া যায়নি। এক্ষেত্রে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোই শ্রেয় মনে হয়েছে। উল্লেখ করা যায়, এমা রাদুকানু ছাড়াও এই প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন কোকো গফ, আরিয়ানা সাবালেঙ্কা ও সোফিয়া কেনিন।

