দেশের রফতানির অঙ্ক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রফতানিতে রেকর্ড। মার্চ মাসে ১৯.৭৬ শতাংশ বেড়ে দেশের রফতানির অঙ্ক দাঁড়িয়েছে ৪২২২ কোটি ডলার। বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী জানানো হয়েছে, ২০২১-২২ আর্থিক বছরে তা ৪১,৯৬৫ কোটি ডলার হয়েছে। যা রেকর্ড বলে ধরা হয়েছে। উল্লেখ করা যায়, একই সময়ে আমদানি ৬১,১৮৯ কোটি ডলার হওয়ার ফলে বাণিজ্য ঘাটতি বেড়ে হয়েছে ১৯,২২৪ কোটি ডলার। গত মাসে ঘাটতি ছিল ১৮৫১ কোটি ডলার। এ বিষয়ে আরও জানা যায়, তুলোর আমদানির উপরে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শুল্ক প্রত্যাহার করা হয়েছে। অর্থ মন্ত্রক সূত্রের খবর, এরফলে সূতো ও কাপড়ের দাম কমবে এবং ক্রেতাদের সুবিধা হবে বলে দাবি করা হয়েছে।

