Bengali Calender-1Others 

বাংলা ক্যালেন্ডারের বাজার নিম্নমুখী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাংলা ক্যালেন্ডারের বাজার ক্রমশ কমছে। একটা সময় বাংলা নববর্ষের ক্যালেন্ডারে একটা বিশেষ গুরুত্ব ছিল। প্রায় প্রতিটি দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হালখাতায় মিষ্টির প্যাকেটের সঙ্গে দেওয়া হত নতুন ক্যালেন্ডারও। এক্ষেত্রে দেব-দেবী হোক বা প্রাকৃতিক সৌন্দর্য- আলোচ্য বিষয় ছিল তার ছবিও। বঙ্গ-জীবনে বাংলা তারিখের সঙ্গে তাল মিলিয়ে জৌলুষ হারিয়ে বসেছে ক্যালেন্ডারের চাহিদাও। অন্যদিকে অল্প বিস্তর চাহিদা রয়েছে টেবিল ক্যালেন্ডারের। ক্যালেন্ডার ব্যবসায়ীদের একাংশের অভিমত, বাংলা নববর্ষে ক্যালেন্ডার বাজারের চাহিদা সেভাবে নেই। ২০ শতাংশেরও মতো যেটুকু রয়েছে। তা শহর এলাকায়। এ বিষয়ে ব্যবসায়ীদের আরও বক্তব্য, বাংলা নববর্ষের সময়েই কলকাতা শহরে ৩ থেকে ৪ কোটি টাকার ব্যবসা হত। করোনা পরিস্থিতির পূর্বেও ভাল ব্যবসা হয়েছে। এরপর ব্যবসা কমতে কমতে একদম নিম্নমুখী হয়েছে।

Related posts

Leave a Comment