ইংল্যান্ডের বিশ্বরেকর্ড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে বিশ্বরেকর্ড ইংল্যান্ডের। টেস্ট ক্রিকেটের ১৪৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনও দল প্রথম দিন ব্যাট করে ৫০৬ রান তুলেছে। উল্লেখ করা যায়, ইতিপূর্বে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার দখলে। ১৯১০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিডনিতে ৪৯৫ রান তুলেছিল অস্ট্রেলিয়া।

