gandhi barthdayOthers 

বারাসাতে গান্ধীজির ১৫১তম জন্মদিবসে প্রদর্শনী-পথনাটিকা

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: মোহন দাস করম চাঁদ গান্ধী-র ১৫১তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে পথনাটিকা উপস্থাপিত হল। উল্লেখ্য, গান্ধীজি ৭৯ বছরের জীবদ্দশায় প্রচার করেছিলেন দেশবাসীর একতা ও হিন্দু মুসলিম সম্প্রীতির কথা। কিন্তু বর্তমান পরিস্থিতি ও রাজনৈতিক আবহে গান্ধীজির বাণীকে সবাই ভুলে যেতে বসেছেন, এমনটাই মনে করা হচ্ছে। সূত্রের খবর, গান্ধীজির বার্তাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে একটি স্বেচ্ছাসেবী মানবাধিকার সংগঠন গান্ধী জন্মতিথিতে বারাসাতের চাঁপাডালি মোড়ে পথ প্রদর্শনী ও পথ নাটিকা উপস্থাপন করল।

জানা গিয়েছে, জাতি-ধর্ম নির্বিশেষে ঐক্যর বার্তা তুলে ধরতেই ওই সংগঠনের পক্ষ থেকে এই পথনাটিকার আয়োজন করা হয়। সংগঠনের কর্ণধার এস মুখতার আহমেদ জানিয়েছেন, মানুষের মধ্যে বিভেদ জাগরিত যেন না হয় ও একতা যেন বজায় থাকে, সেই সচেতনতা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য।

Related posts

Leave a Comment