এলাকার পুজো মণ্ডপগুলি পরিদর্শনে পুলিশকর্তারা

Durga Mandap

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কলকাতা পুলিশের বিভিন্ন ডিভিশনের ডিসি-সহ শীর্ষ কর্তারা মণ্ডপ পরিদর্শন শুরু করেছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বেহালা, ইস্ট-সাবার্বান-সহ বিভিন্ন ডিভিশনের আধিকারিকেরা তাঁদের এলাকার পুজো মণ্ডপগুলি পরিদর্শন করেছেন। এই সংক্রান্ত বিষয়ে নবান্ন সূত্রে নির্দেশিকাও এসেছে। সূত্রের আরও খবর, করোনা আবহে এবার খোলামেলা মণ্ডপ করার নির্দেশও দিয়েছে নবান্ন। সেই নির্দেশ মানা হচ্ছে কি না, তা সরেজমিনে দেখছেন পুলিশকর্তারা। লালবাজার সূত্রের খবর, এটি প্রাথমিক স্তরে থানাভিত্তিক পরিদর্শন। পরবর্তীতে পুলিশ কমিশনার নিজে যাবেন বড় মণ্ডপগুলি পরিদর্শন করতে, এমনটাই জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *