তামিলনাড়ুতে থার্মাল প্ল্যান্টে বিস্ফোরণে হত ৬, আহত ১৭
আমার বাংলা অনলাইন নিউজ দেশ: তামিলনাড়ুর থার্মাল পাওয়ার প্ল্যান্টে বিস্ফোরণ ।এর জেরে ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। ৬জনের মৃত্যু হয়েছে বলে খবর। ভয়াবহ এই বিস্ফোরণে ১৭ জন আহত। পুলিশ সূত্রের খবর , কাজ করার সময় বয়লার ফেটে গিয়ে এই বিপত্তি ঘটে।দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে ।তামিলনাড়ুর কুড্ডালোর জেলায় থার্মাল পাওয়ার প্ল্যান্ট-এ ভয়াবহ এই বিস্ফোরণ ঘটে। উদ্ধারকার্যে প্রশাসন সবরকম ভাবে সক্রিয় ।প্রশাসনের আগে থেকেই অবশ্য স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগিয়েছে।আহত ও নিহতদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে সরকারি ভাবে জানানো হয়েছে।

