প্রয়াত অভিনেতা ফারাজ খান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রয়াত অভিনেতা ফারাজ খান (৫০)। ফুসফুসের সংক্রমণ নিয়ে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই অভিনেতা। হিন্দি ছবি-সহ টেলিভিশনে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। দুই ইন্ডাস্ট্রিতেই ৯০-এর দশক থেকে কাজ করেছেন ফারাজ। সূত্রের খবর, ২০০৮ সালের পর আর কাজ করেননি অভিনেতা। তাঁর ডেবিউ ছবি ছিল ফরেব। এছাড়া ‘মেহেন্দি’, ‘দুলহন বনু ম্যায় তেরি’ ও ‘দিল নে ফির ইয়াদ কিয়া’-সহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য কাজ রয়েছে তাঁর। ছোট পর্দায় ‘করিনা করিনা’, ‘সিন্দুর তেরে নাম কা’-সহ বিভিন্ন ধারাবাহিকে কাজও করেছেন তিনি। ফারাজ খানের সাহায্যে এগিয়ে এসেছিলেন পূজা ভট্ট ও সলমন খান প্রমুখেরা।

