farakka irosanOthers 

গঙ্গা ভা‌ঙনে জেরবার ফরাক্কার কুলিডিয়ার ও হোসেনপুর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ফরাক্কার কুলিডিয়ার ও হোসেনপুরে নতুন করে গঙ্গা ভা‌ঙন শুরু হয়েছে। স্থানীয় সূত্রের খবর. এই ভাঙনের জেরে গঙ্গা গর্ভে চলে গিয়েছে অনেক বাড়ি। প্রাথমিক স্কুল,আইসিডিএস সেন্টার সহ বেশ কিছু বাড়ি তলিয়ে যাচ্ছে জলে।এই পরিস্থিতিতে সেখানকার মানুষ বিপর্যস্ত। এমনকী শিশু ও বয়স্ক- সহ অনেক মানুষ খাবার পাচ্ছেন না বলেও স্থানীয়ভাবে অভিযোগ। ফরাক্কা হোসেনপুর ও কুলিদিয়ার গঙ্গা ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই এলাকার মানুষ। সূত্রের আরও খবর,ওই অঞ্চলের চাষীরা বিপদের মধ্যে রয়েছেন।

একদিকে চাষযোগ্য জমি হারানোর ভয়,অন্যদিকে ফসলের ক্ষতি। সব মিলিয়ে নাকাল কৃষককূল। সম্প্রতি পাট চাষীরা নিজেদের জমিতে পাট বাচাঁনোর তাগিদে পাট কাটতে শুরু করেছেন বলেও জানা যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,প্রতি বছরই গঙ্গা ভাঙন দেখা যায়। এবার অনেক পূর্বেই শুরু হয়েছে ভাঙন। সেচ দফতরের উদ্যোগে কুলিডিয়ার চরে গঙ্গার ভাঙন রোধ করার জন্য বালির বস্তা ফেলা শুরু হয়। এই কাজ শুরু হলেও ফরাক্কা ব্যারেজের পক্ষ থেকে হোসেনপুরে এখনও কোনও গঙ্গা ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করা হয়নি। একটি প্রধান রাস্তা গঙ্গার জলে বিলীন হয়েছে। সব মিলিয়ে জেরবার সেখানকার মানুষ।

Related posts

Leave a Comment