আরব-কন্যা জাবেউর ফরাসি ওপেনের শেষ ষোলোয়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ফরাসি ওপেনে নতুন নজির আরব-কন্যার। তারুণ্যের জয়-জয়কার এবার ফরাসি ওপেনেও। সূত্রের খবর, অভিষেকেই শেষ ষোলোর দরজায় পৌঁছে গিয়েছেন ৩ জন। এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে ২৬ বছর পর। রীতিমতো নজির গড়লেন তিউনিশিয়ার ওন্স জাবেউর। সূত্রের আরও খবর, আরব-দুনিয়ার প্রথম প্রতিনিধি হিসেবে ফরাসি ওপেনের শেষ ষোলোয় পৌঁছলেন জাবেউর। তৃতীয় রাউন্ডের ম্যাচে আরিনা সাবালেঙ্কাকে ৭-৬, ২-৬ ও ৬-৩ ফলাফলে পরাজিত করেছেন তিনি।

