এবার বিশেষভাবে সক্ষমরাও জাতীয় খাদ্য সুরক্ষা যোজনায়

Ration Shop-4

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশেষভাবে সক্ষমদের জন্য এবার ২ টাকার চাল রেশনে। সূত্রের খবর, এবার থেকে ২ টাকা কেজি দরে রেশন থেকে চাল পাবেন বিশেষভাবে সক্ষমরাও। জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে আনার জন্য রাজ্যের কাছে নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্র। ওই নির্দেশিকায় জানানো হয়েছে, ওই সব ব্যক্তিরা যাতে খাদ্য সুরক্ষা আইনের সুবিধা থেকে বঞ্চিত না হন, তা দেখা। পাশাপাশি ওই সব ব্যক্তিদের চিহ্নিত করে কেন্দ্রের কাছে তালিকা পাঠাতেও বলা হয়েছে। এক্ষেত্রে রাজ্যের আরও কয়েক লক্ষ মানুষ জাতীয় খাদ্য সুরক্ষা যোজনায় অন্তর্ভুক্ত হবেন। খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, বিশেষভাবে সক্ষমরা প্রায়োরিটি হাউজ হোল্ড ও স্পেশাল প্রায়োরিটি হাউজ হোল্ডের অন্তর্ভুক্ত হবেন। এক্ষেত্রে ২ টাকা কেজি দরে ২ কেজি করে চাল ও ৩ কেজি গম বা সাড়ে ৩ টাকা কেজি দরে ২ কেজি ৮৫০ গ্রাম আটা পাবেন ওই সব ব্যক্তিরা। প্রধানমন্ত্রী গরিব-কল্যাণ অন্ন যোজনায় বিনা পয়সায় ২ কেজি চাল ও ৩ কেজি গমও মিলবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *