ফিফার নির্বাসন: অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপে অনিশ্চয়তা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করেছে ফিফা ৷ এই নির্বাসন করা নিয়ে ভারতীয় ক্রীড়া মহলে গুঞ্জন। তৃতীয় পক্ষের ভূমিকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ফিফা সূত্রে জানানো হয়েছে ৷ এই অবস্থায় অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা তৈরি হল বলে মনে করা হচ্ছে ৷
উল্লেখ করা যায়, এ বছর অক্টোবর মাসে ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের জন্য ভারতকে বেছে নেওয়া হয়েছিল ৷ এরপর ভারতকে নির্বাসিত করে দেওয়ায় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজন করা নিয়ে জটিলতা তৈরি হল।
এ বিষয়ে আরও জানা যায়, ফিফা বিবৃতিতে জানিয়েছে, ব্যুরো অফ দ্য ফিফা কাউন্সিল একমত হয়ে সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করা হল ৷ কারণ হিসেবে বলা হয়েছে, তৃতীয়পক্ষের অযথা প্রভাব ৷ যা বিধিভঙ্গের আওতায় পড়ে যাচ্ছে ৷
ওই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, যতদিন পর্যন্ত এআইএফএফ নিজেদের পূর্ণশক্তি নিজেদের ফুটবল ফেডারেশনের পরিচালনায় ফিরিয়ে আনছে, সেই সময় পর্যন্ত এই নির্বাসন বলবৎ থাকবে ৷
(ছবি: সংগৃহীত)

