Fifa Refari-1Others Sports 

ফিফার তালিকায় বাংলার রেফারি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ফিফা তালিকাভুক্ত হল ৪ বঙ্গ রেফারি। ভারতের ১৮ জন রেফারি ২০২২ সালের ফিফা তালিকাভুক্ত হয়েছেন। যার মধ্যে রয়েছেন বাংলার কণিকা বর্মন, প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায়, সমর পাল ও অসিত কুমার সরকার। উল্লেখ করা যায়, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ২০২২ সালের জন্য ফিফা তালিকায় জায়গা পাওয়া ১৮ জন রেফারির নাম ঘোষণা করা হয়েছে। পুরুষদের জন্য প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায় ছাড়াও রেফারি হিসেবে তালিকাভুক্ত হয়েছেন তেজস নাগবেঙ্কর, শ্রীকৃষ্ণ রামস্বামী, রোয়ান আরুমুঘান ও বেঙ্কটেশ রামচন্দ্রন। সহকারী রেফারির তালিকায় রয়েছেন বাংলার সমর পাল ও অসিত কুমার সরকার। পাশাপাশি রয়েছেন সুমন্ত দত্ত, অ্যান্টনি আব্রাহাম, টোনি লুইস, ভাইরামাতু পরাসুরামান ও অরুণ পিল্লাই। মহিলা রেফারি হিসেবে কণিকা বর্মন ছাড়াও রয়েছেন রঞ্জিতা দেবী। এছাড়া মহিলা সরকারি রেফারি উভেনা ফার্নান্দেস ও রিহোলাং ধর।

Related posts

Leave a Comment