ঘুম ও তার প্রয়োজনীয়তা কতখানি- জেনে নিন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজ বিশ্ব ঘুম দিবস। প্রতি বছর এই দিনটিতে ঘুম ও তার প্রয়োজনীয়তা নিয়ে নানা সচেতনতামূলক প্রচার চলে গোটা দুনিয়ায় । সারা দিনে কতক্ষণ ঘুমোনো জরুরি তা জেনে নেওয়া দরকার। সাধারণত দিনে ৮ ঘণ্টা ঘুমোনোর কথা বলা হয়ে থাকে। অনেকেই এই পরামর্শ মেনেও চলেন। বিশ্ব ঘুম দিবসে একাধিক কর্মসূচি নেওয়া হয়ে থাকে। তবে সুস্থ থাকার জন্য কতটা ঘুম প্রয়োজনীয় তা জানাও জরুরি। আর যদি পর্যাপ্ত ঘুম না হয়, সেক্ষেত্রে কী কী সমস্যা হতে পারে, তা জেনে নিন স-বিস্তারে।
বিশেষজ্ঞ-চিকিৎসকরা এক্ষেত্রে জানিয়েছেন,বয়স, শারীরিক অবস্থা, কাজকর্ম, ওজন-সহ একাধিক বিষয়ের উপরে নির্ভর করে ঘুমোনোর বিষয়টি। এ বিষয়ে একটি সময়সূচি দিয়েছে স্লিপ ফাউন্ডেশন। এক্ষেত্রে বলা হয়েছে, প্রাপ্তবয়স্কদের জন্য ঘুমের সময় ৭থেকে ৯ ঘণ্টা। আবার ৬৫ বছরের উর্ধ্বে বয়সীরা ঘুমের সময় ৭থেকে ৮ ঘণ্টা। পাশাপাশি তরুণ-তরুণীদের জন্য ঘুমের সময় ৯ থেকে ১১ ঘণ্টা। ৭ বছরের নিচে বয়সীদের ঘুমের সময় ১০থেকে ১৩ ঘণ্টা। শিশুদের ক্ষেত্রে ঘুমের সময় প্রায় ১৭ ঘণ্টা।
স্লিপ ফাউন্ডেশন সূত্রে জানানো হয়েছে, ঘুমের সময় নির্ণয় করার ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। প্রথমেই দেখে নিতে হবে যেটুকু সময় ঘুম হচ্ছে, তাতে শরীরে সতেজ ভাব যেন থাকে। শরীরে অন্য কোনও সমস্যা দেখা দিলে মুশকিল। কোনও কারণে ক্লান্তি অনুভব হলে তা গুরুত্ব দিয়ে দেখতে হবে। সারাদিন কী ধরনের কাজ করতে হয়,সে বিষয়টিও গুরুত্ব দিতে হবে। যেমন- অফিসে বসে লেখালিখির কাজ করেন অনেকেই। আবার অনেকে মাঠে খেলা-ধূলা করেন। মনে রাখতে হবে এক্ষেত্রে শারীরিক পরিশ্রমও একটি গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে কাজের মাঝে বার বার ঘুম পেলে বিষয়টি খেয়াল রাখতে হবে। এই সব লক্ষণ ভালো করে খতিয়ে দেখতে হবে। তাহলে বোঝা যাবে, একজনের ঠিক কতটা ঘুম প্রয়োজনীয় । সব মিলিয়ে ঘুম দিবসে ঘুমের বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত।
খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ওশেয়ার করবেন।

