গঙ্গার সঙ্গে আরও পাঁচটি নদী পুনর্জীবন করা হবে

Clean Ganga Mission

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ দেশের আরও পাঁচটি নদীর পুনর্জীবন কার্যক্রম শীঘ্রই শুরু হতে চলেছে। কেন্দ্রীয় সরকার গঙ্গা মিশনের আদলে দেশের অন্যান্য অঞ্চলে আরও পাঁচটি নদীর পুনর্জীবন কার্যক্রম শুরু করার প্রচেষ্টা চালাচ্ছে। এক ওয়েবিনারে সম্বোধন করে, জল-বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব ইউপি সিংহ বলেছিলেন যে, নামামি গঙ্গা মিশনের অভিজ্ঞতা থেকে শেখা বিষয়গুলি দেশের অন্যান্য নদী অববাহিকায় প্রয়োগ করা হবে। গঙ্গা পুনরুদ্ধার কাজের আধিকারিক, ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার মহাপরিচালক রাজীব রঞ্জন মিশ্র বলেছিলেন যে, গঙ্গা নদীর ক্লিনআপ প্রকল্পের মত খুব শীঘ্রই কাবেরী, গোদাবরী, নর্মদা, পেরিয়ার এবং মহানদীর একটি বৈজ্ঞানিক পর্যবেক্ষণ করা হবে।

তিনি আরও বলেছিলেন, ‘জাতীয় নদী সংরক্ষণ অধীদপ্তর এই কর্মসূচি বাস্তবায়ন করছে। আমরা অন্যান্য নদীর জন্যও গঙ্গার অভিজ্ঞতা ব্যবহার করব। অববাহিকার দৃষ্টিকোণ থেকে দেখলে এই পদ্ধতির সাথে প্রচুর পরিমাণে ভূখণ্ড যুক্ত করা যাবে।’ তিনি এর ব্যাখ্যা দিয়ে বলেছিলেন যে, এই নদীগুলির জীববৈচিত্র্য অধ্যয়ন ও তারমধ্যে কতগুলি শহর এবং নগর ও তার তীরে অবস্থিত নিকাশীর প্রোফাইল কিধরনের এর অধ্যয়নেরও চেষ্টা করা হবে। কীভাবে এই প্রক্রিয়াটি চলবে তা হল একটি বিশদ নীতিগত সিদ্ধান্ত। তিনি বলেছিলেন, ‘আমার মন্ত্রনালয় কেবল গঙ্গার জন্যই উদ্বিগ্ন নয়। তবে এখন আমাদের কাছে সেই সব নদী রয়েছে যা আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অংশ ছিল।’ ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা নদী পুনরুদ্ধারের জন্য যে কাজগুলি করা হয়েছে তারও তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *