মানুষের পাশে এরিয়ান ক্লাব
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লকডাউনে বিপর্যস্ত জনজীবন। গৃহবন্দি মানুষ। এই পরিস্থিতিতে ময়দানের কর্মহীন মানুষের পাশে দাঁড়াল এরিয়ান ক্লাব। ক্লাব সূত্রের খবর, সমর পালের উদ্যোগে ৭০ জন মালিকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছিল। এরপর দেওয়া হল আরও ৫০ জনকে। মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডেও এই ক্লাব তুলে দিয়েছে ২ লক্ষ টাকা।

