Wasim Akram and Javed MinyadadOthers Sports 

লকডাউনেও পাক ক্রিকেটে চূড়ান্ত প্রস্তুতি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লকডাউনের মধ্যেও থেমে থাকছে না পাকিস্তান ক্রিকেট। কোচিং দেওয়ার জন্য উপস্থিত থাকছেন ওয়াসিম আক্রম ও জাভেদ মিয়াঁদাদের মতো প্রাক্তন পাক ক্রিকেটাররা। সামাজিক দূরত্ব মেনে অনলাইন ক্লাস চলবে। লকডাউনের রীতি মেনে অনলাইন ক্লাস করাবেন আক্রম ও মিয়াঁদাদরা। জানা গিয়েছে, মহম্মদ ইউসুফ, মইন খান, মুস্তাক আহমেদ, শোয়েব আখতার, রশিদ লতিফ এবং ইউনিস খানেরাও হাজির থাকবেন। এমনই উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আরও জানা গিয়েছে, জাতীয় টিমের ক্রিকেটারদের সঙ্গে উঠতি প্রতিশ্রুতিমানরাও এই অনলাইন ক্লাসের সুযোগ পাবেন। মিয়াঁদাদ, ইউনিস ও ইউসুফ ৩টি সেশনে নেবেন ২১ জন ব্যাটসম্যানদের ক্লাস। আবার ১৩ জন পেসারকে অনলাইনে কোচিং করাবেন আক্রম ও আখতার। ৬ স্পিনারের জন্য থাকছেন মুস্তাক। ৫ উইকেটকিপারকে ট্রেনিং দেবেন লতিফ ও মইন।

Related posts

Leave a Comment