Frances McDormand-1Others 

৯৩-তম অস্কার অনুষ্ঠান- সেরা ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহে অস্কারের অনুষ্ঠান। কাজটি করা সহজ ব্যাপার নয়। আলাদা ভেনুতে ভাগ করে খানিকটা ভার্চুয়াল করে সামাল দেওয়া হয়েছে পরিস্থিতি। অ্যাকাডেমি কর্তৃপক্ষ ভার্চুয়াল অনুষ্ঠানের বিরোধী ছিল। এক্ষেত্রে পুরনো ধারা বজায় রেখে রেড কার্পেটও হয়েছে। তবে পূর্বের সেই জৌলুস ছিল না। উল্লেখ করা যায়, মনোনীত ও প্রেজেন্টারেরাই উপস্থিত ছিলেন ৯৩-তম অস্কার অনুষ্ঠানে।

সূত্রের খবর, অন্যান্য পুরস্কারের মঞ্চে ‘নোম্যাডল্যান্ড’ ঝড় তুলেছিল অস্কারেও। মূল ৩টি পুরস্কার পেয়েছে ছবিটি। সেরা ছবি ছাড়াও ক্লোয়ি ঝাও এই ছবির জন্যই পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। সেরা অভিনেত্রী হয়েছেন ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড। এই নিয়ে তৃতীয়বার সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। প্রসঙ্গত, সেরা অভিনেতা হিসাবে চ্যাডউইক বোসম্যান, রিজ আহমেদ দাবিদার ছিলেন।

অন্যদিকে ‘দ্য ফাদারে’র জন্য সেরা হলেন অ্যান্থনি হপকিন্স। এটি তাঁর দ্বিতীয় অস্কার। ইউকে থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন ৮৩ বছর বয়সী এই অভিনেতা। সেরা সহ-অভিনেত্রী ইউ-চুং ইউন (মিনারি)। দ্বিতীয় এশিয়ান হিসাবে তিনি সম্মানিত হলেন। ‘জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মসীহা’-র জন্য সেরা সহ-অভিনেতা ড্যানিয়েল কালুয়া। আবার বিদেশি ছবির বিভাগে সেরা হয়েছে ‘অ্যানাদার রাউন্ড’। সেরা অ্যানিমেটেড ফিচার ‘সোল’। অরিজিনাল স্ক্রিনপ্লে-র পুরস্কার গিয়েছে ‘প্রমিসিং ইয়ং উওম্যান’। সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে ‘দ্য ফাদার’। আলোচনা হলেও অস্কারে বিশেষ সুবিধে করতে পারেনি ডেভিড ফিঞ্চারের ‘ম্যাঙ্ক’। প্রোডাকশন ডিজাইনিং ও সিনেম্যাটোগ্রাফির জন্য পুরস্কৃত হয়েছে এই ছবি।

Related posts

Leave a Comment