Help Desk-1Others 

আমদানি-রফতানি ক্ষেত্রে কেন্দ্রের হেল্পডেস্ক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : হেল্পডেস্ক কেন্দ্রীয় সরকারের। সূত্রের খবর, করোনা পরিস্থিতির মধ্যে অন্য দেশের সঙ্গে ভারতের আমদানি-রফতানি ক্ষেত্রে যাতে সমস্যা না-হয়, তা নিশ্চিত করার জন্য হেল্পডেস্ক চালু করেছে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক। এক্ষেত্রে ওই মন্ত্রক সূত্রে বলা হয়েছে, ছাড়পত্রে দেরি, নথি বা ব্যাঙ্কিংয়ে সমস্যা প্রভৃতি সমাধানে সাহায্য করা হবে। উল্লেখ করা যায়, গোটা দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় বিপত্তি বেড়েছে। তাই করোনা চিকিৎসার যন্ত্রপাতি, ওষুধ ও অক্সিজেন প্রভৃতি আমদানির ক্ষেত্রে সাহায্য করার জন্য হেল্পডেস্ক চালু করেছে পরোক্ষ কর ও আমদানি পর্ষদ।

Related posts

Leave a Comment