আগামী ১ আগস্ট থেকে ট্যাক্সিতে উঠলেই গুনতে হবে অতিরিক্ত ভাড়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আগামী ১ আগস্ট থেকে ট্যাক্সিতে উঠলেই গুনতে হবে অতিরিক্ত ভাড়া। বুধবার বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন পক্ষ থেকে এমনই জানানো হয়েছে। অ্যাসোসিয়েশন সূত্রে খবর, দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েই চলেছে। তাই আগামী ১ আগস্ট থেকে ট্যাক্সিতে উঠলেই ৫০ টাকা ভাড়া দিতে হবে যাত্রীদের। সূত্রের আরও খবর, একলাফে ৩০ টাকা থেকে ৫০ টাকা বাড়ানো হয়েছে এই ভাড়া। পাশাপাশি রাজ্য সরকারকে ভাড়া বানানোর কথা জানানো হলেও সরকার ভাড়া বৃদ্ধি সম্পর্কে কোনও প্রত্যুত্তর দেয়নি বলেও জানা যায়। তাই বাধ্য হয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অ্যাসোসিয়েশন জানিয়েছে।

