Ganesh thakurOthers 

গণেশের আরাধনা

গণেশ পুজো হল স্বয়ং ভগবান গণেশের আরাধনা। তিনিই বিঘ্ননাশক। বুদ্ধি ও জ্ঞানের দেবতা রূপে পূজিত হন।
গণেশ পুজোর একটি মন্ত্র:- “ওঁ সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতবে। এর অর্থ হল-বিঘ্ননাশকারী সেই হেরম্বদেবকে প্রণাম জানাই।

গোটা দেশে ও রাজ্যের বিভিন্ন প্রান্তে গণেশ বন্দনা চলে। গণেশ আরাধনায় মগ্ন হয়ে ওঠেন অগণিত মানুষ। রাজ্যের বেশ কিছু জেলায় আড়ম্বরে গণেশ পুজো পালিত হয়ে থাকে। ভারতের বিভিন্ন রাজ্যে ধুমধাম করে গণেশ চতুর্থী পালিত হয়। গণেশ চতুর্থীতে গণেশ পুজো করলে জীবনে সমৃদ্ধি আসে।
“ওঁ শ্রী গণেশায় নমঃ। “
একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম।
বিঘ্নবিনাশকং দেবং হেরম্বং পনমাম্যহম।।
অর্থ হল-যিনি একদন্ত, মহাকায়, লম্বোদর, গজানন ও বিঘ্ননাশকারী সেই হেরম্বদেবকে প্রণাম জানাই।
সিদ্ধি দান করেন গণেশ। বুদ্ধিভ্রষ্ট মানুষকে বুদ্ধি দান করেন।সুখ ও সমৃদ্ধি বয়ে আনে। মঙ্গলের জন্য গণেশ পুজো করুন। গৃহে গণেশ পুজো করলে সুখ-শান্তি বজায় থাকবে। বিপদ থেকেও মুক্তি মেলে। গণেশ চতুর্থীতে গণেশ পুজো করলে জীবনে সমৃদ্ধির পথ প্রশস্ত হয়। “ওঁ শ্রী গণেশায় নমঃ” বা “ওঁ গাং গণেশায় নমঃ”…।

Related posts

Leave a Comment