গঙ্গাসাগর মেলার প্রস্তুতি তুঙ্গে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আগামী ইংরেজি নতুন বছরের জানুয়ারিতে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হবে। চলতি মাসের শেষে ২ দিনের সফরে গঙ্গাসাগর যাওয়ার সম্ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্থানীয় সূত্রের খবর, তার প্রস্তুতি শুরু করে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। অন্যদিকে করোনা আবহে প্রকোপ এখনও শেষ না হওয়াতে উদ্বেগ রয়েছে। এক্ষেত্রে গত বছরের মতো এবছরও সেই সংক্রান্ত প্রস্তুতি রাখা হবে বলে জানা যায়। স্থানীয় সূত্রে আরও জানা যায়, গঙ্গাসাগর সংলগ্ন গোটা এলাকায় টিকাকরণ ছাড়াও করোনা প্রস্তুতির উপর বাড়তি নজর দেওয়া হয়েছে। সেই সব প্রস্তুতি মুখ্যমন্ত্রী তাঁর আগামী ২৯ ও ৩০ ডিসেম্বরের সফরে খতিয়ে দেখতে পারেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

