George WashingtonLifestyle Others 

জর্জ ওয়াশিংটনের জন্মদিবস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন জর্জ ওয়াশিংটন। ১৭৩২ সালের ২২ ফেব্রুয়ারি পোপ্স ক্রিক এস্টেট ওয়েস্টমরল্যান্ড ভার্জিনিয়ায় তাঁর জন্ম। ওয়াশিংটন মূলত ইংরেজ ভদ্র সম্প্রদায়ের বংশোদ্ভূত। তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি।

১৭৪৯ সালে মাত্র ১৭ বছর বয়সে তিনি একজন পেশাদারী আমিন হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে উইলিয়াম অ্যান্ড মেরি কলেজ থেকে কমিশন লাভ করেন ও আমিনের লাইসেন্স পান। তাঁর জীবনে ২০০টি জরিপ কাজ সম্পন্ন করেন এবং ৬০ হাজার একরের বেশি ভূমির জরিপ করেন। ১৭৯৯ সাল পর্যন্ত ওয়াশিংটন জরিপের কাজ চালিয়ে গিয়েছেন। আমেরিকার স্বাধীনতা যুদ্ধে কন্টিনেন্টাল আর্মির সর্বাধিনায়কের দায়িত্ব পালন করেন। ১৭৮৭ সালে ফিলাডেলফিয়া শহরে মার্কিন যুক্তরাষ্টের সংবিধান রচনার যে সম্মেলন হয়, তাতে জর্জ ওয়াশিংটন সভাপতি হিসেবে নির্বাচিত হন। পাশাপাশি তিনি মার্কিন যুক্তরাষ্টের প্রথম প্রেসিডেন্ট হিসেবে দ্বায়িত্বভার গ্রহণ করেন।

Related posts

Leave a Comment