siliguri and gautamBreaking News Others Politics 

শিলিগুড়িতে কড়া বার্তা গৌতম দেবের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মেয়র পদে গৌতমের শপথ। শহরের রাস্তায় আন্দোলনে নামবে বিজেপি। অন্যদিকে উন্নততর শিলিগুড়ির লক্ষ্যে আন্দোলনে নামবে বাম শিবিরও। মেয়র হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পর রীতিমতো কড়া হুঁশিয়ারি দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন,”স্বচ্ছতার সঙ্গে কাজ হবে। গুণগত মান দেখা হবে। সময়ে কাজ করতে না পারলে সংশ্লিষ্ট ঠিকাদারী সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হবে।” শিলিগুড়ির চেয়ারম্যান হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন প্রতুল চক্রবর্তী। সূত্রের খবর,আমন্ত্রণ পেলেও উপস্থিত থাকবেন না রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য্য ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আজ শঙ্করশপথ গ্রহণ অনুষ্ঠান।

Related posts

Leave a Comment