Ritabhari Chakraborty-1Others 

গোয়ায় ৫২-তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবার ইফির উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে চলেছেন ঋতাভরী চক্রবর্তী। গোয়ায় ৫২-তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার আয়োজন হবে। এই চলচ্চিত্র উৎসব ঘিরে উন্মাদনা। অভিনেত্রী ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন গোয়ায়। সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ ছবির থিম মিউজিক দিয়ে পারফরম্যান্স শুরু হবে বলে জানা যায়। ‘দুগ্গা এল’ ও ‘ঢাক বাজা কাঁসর বাজা’ গানটি রয়েছে। এ বিষয়ে আরও জানা যায়, আরতিও হবে ‘ব্রহ্মা জানেন’ ছবির ‘যদিদং হৃদয়ং তব’-র আবহে। ওই অনুষ্ঠানে বাংলার মুখ ঋতাভরী।

Related posts

Leave a Comment