ভালো সুস্বাদু আম চেনার পদ্ধতিগুলি জেনে নিতে পারেন

best and mango

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ফলের রাজা বলা হয় আমকে। আম চেনার সহজ উপায় জেনে নিতে পারেন। বাজারে এখন আম উঠে গিয়েছে। ভালো আম চিনে নিতে পারেন না অনেকেই। মূলত গরমের সময় বাঙালি অপেক্ষায় থাকেন, আম খাওয়ার জন্য। রসালো মিষ্টি আম গ্রীষ্ম মরসুমে সবাই পছন্দ করেন। বাঙালির রান্নার সরঞ্জামে কাঁচা আমও গুরুত্ব পায় । সমস্ত বাঙালি সহ ভারতীয় খাদ্যরসিকদের কাছে গ্রীষ্মের মরসুম মানেই আম। আবার আমাদের দেশে আম সুস্বাদু ফল হিসেবেও পরিচিত। মার্চের শেষ থেকে জুলাই মাস পর্যন্ত আম পাওয়া যায় পশ্চিমবঙ্গে। অনেক জায়গাতে আগস্ট মাস পর্যন্তও আম পাওয়া যায়।

কীভাবে বাজারের সেরা ফল চিনবেন তার কতকগুলি পদ্ধতি রয়েছে। এক্ষেত্রে জেনে নিতে চেষ্টা করতে পারেন। বিভিন্ন আমের প্রজাতির মধ্যে রয়েছে হিমসাগর,ল্যাংড়া,বোম্বাই, মধু কুলকুলি, তোতাপুরী, ফজলি, গোপালভোগ, অরুণা, আম্রপালি, সুবর্ণরেখা, মল্লিকা ও মিস্রিদানা প্রভৃতি। এছাড়া রয়েছে নিলাম্বরী, কাঁচামিঠে, কালাভোগ, বারোমাসি, গোলাপখাস, ত্রিফলা, ভুতো-বোম্বাই, সরিখাস, চৌষা ও মোমফলি। বোম্বাই স্বাদে-বর্ণে-গন্ধে আলাদা জাতের। এছাড়া আরও আম রয়েছে বাংলায়।

আমের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিরা জানিয়েছেন,ফল টাটকা কি না বোঝার জন্য প্রয়োজন হবে ঘ্রাণশক্তির । এছাড়া আমের প্রকার অনুযায়ী বদলে যায় আমের সুগন্ধ। আমের বোঁটার কাছ থেকে যদি ফলের মিষ্টি গন্ধ বের হতে থাকে তা হলে সেই আম কিনতে পারেন অনায়াসে। আবার জোরালো টক বা অ্যালকোহলিক গন্ধ বের হতে থাকলে সেই আম কেনা উচিত নয়। আম কেনার অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তিরা জানিয়েছেন, আমের গায়ে আঙুলের মাথা দিয়ে টিপে দেখতে হবে। এক্ষেত্রে পাকা আম ভালো নরম হবে। আঙুলের চাপে গর্ত হয়ে গেলে সেই আম কেনা উচিত হবে না।

অন্যদিকে বাড়িতে রেখে আম খেতে চাইলে একটু শক্ত দেখে আম কেনা উচিত। আম কেনার সময় প্রথমে লক্ষ্য রাখতে হবে ওই আমের চেহারা। পরবর্তীতে তার গুণ বিচার করতে হবে। আমের ক্ষেত্রে নিটোল ও দাগমুক্ত আম কিনতে হবে। খোসা কুঁচকে যাওয়া আম একদম কেনা ঠিক হবে না। আম কেনার ক্ষেত্রে রং বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নয়। সহজ বিষয় হল- লাল, সোনালি হলুদ, সবুজ, গেরুয়া ও কমলা যে কোনও রঙের আম কিনতে পারেন এইসব বিষয়গুলো দেখেই। ভালো আম দেখলে কিনতে পারেন এইসব জিনিসগুলো দেখে।

মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *