Government Polytechnic CollegeEducation Others 

গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের উদ্বোধনে শিক্ষামন্ত্রী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েছে। পাশাপাশি বেড়েছে শিক্ষক-শিক্ষিকা নিয়োগও। অন্যদিকে স্কুল শিক্ষকদের বদলির প্রক্রিয়াও অনেক সহজ হয়েছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বেহালায় গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের উদ্বোধনে এসে এমনই দাবি করলেন শিক্ষামন্ত্রী। এ বিষয়ে তাঁর বক্তব্য, এই পলিটেকনিক কলেজে পড়ানোর সঙ্গে সঙ্গে কর্মসংস্থানেরও সুযোগ ঘটবে। সেক্ষেত্রে স্থানীয় বেকার পড়ুয়ারা সুযোগ পেতে পারে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতরের মন্ত্রী পূর্ণেন্দু বসুও।

Related posts

Leave a Comment