থুনবার্গের মূর্তি বসানো ঘিরে বিতর্ক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গ্রেটা থুনবার্গের মূর্তি। সূত্রের খবর, পরিবেশ আন্দোলনকারী সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গের একটি মূর্তি বসানো হয়েছে দক্ষিণ ইংল্যান্ডের উইনচেস্টার বিশ্ববিদ্যালয়ে। উল্লেখ করা যায়, গ্রেটার পূর্ণাঙ্গ ব্রোঞ্জ মূর্তিটির উন্মোচনের পরই শুরু হয় বিভিন্ন মহলে বিতর্ক। এ বিষয়ে আরও জানা যায়, ওই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ইউনিয়নের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে, করোনা আবহে এই ধরনের মূর্তি না বসিয়ে সেই অর্থ অন্য খাতে ব্যয় করা যেত। সূত্রের আরও খবর, মূর্তিটি তৈরি করার জন্য ২৪ হাজার পাউন্ড ব্যয় করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, পড়ুয়া বা কর্মীদের তহবিলের অর্থ দিয়ে মূর্তিটি তৈরি করা হয়নি।

