অনাবিল আনন্দ
01
আয়কর রিটার্ন ফর্মের বিজ্ঞপ্তি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নতুন রিটার্ন ফর্ম। সূত্রের খবর, ২০২১-২২ সালে হিসেব বর্ষের আয়কর রিটার্ন ফর্মের বিজ্ঞপ্তি জারি করেছে প্রত্যক্ষ কর পর্ষদ (সিবিডিটি)। এ বিষয়ে জানানো হয়েছে, করোনাজনিত সমস্যার কথা ভেবেই ফর্মে বড় কোনও রদ-বদল করা হয়নি। উল্লেখ করা যায়, ২০২০-২১ অর্থবর্ষে ২.৩৮ কোটি করদাতাকে ২.৬২ লক্ষ কোটি টাকা কর ফেরৎ দিয়েছে আয়কর দফতর। অন্যদিকে এক সরকারি বিবৃতিতে জানানো হয়, এর মধ্যে ৮৭,৭৪৯ কোটি টাকা ব্যক্তিগত আয়করদাতাদের ফেরানো হয়েছে। আবার কর্পোরেট কর ১.৭৪ লক্ষ কোটি টাকা।
