প্লাস্টিক থেকে চটি তৈরি করার পরিকল্পনা

Plastic-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্লাস্টিক থেকে চটি। সূত্রের খবর, বর্জ্য থেকে প্লাস্টিক পৃথক করে তা পুনর্ব্যবহারের মাধ্যমে নিউ টাউনে ইতিমধ্যেই তৈরি হয়েছে পেভার ব্লক। উল্লেখ করা যায়, সেই পেভার ব্লক বসিয়ে ফুটপাত তৈরি করা হয়েছে। এবার সেই প্লাস্টিক থেকে চটি তৈরি করারও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, ইতিমধ্যে চটির নকশাও তৈরি করা হয়েছে বলে খবর। এনকেডিএ সূত্রে জানা যায়, এই কাজের জন্য তপসিয়ায় একটি কারখানা পরিদর্শন করেছেন এনকেডিএ ও হিডকোর কর্তা-ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *