জিএসটি সংক্রান্ত সিদ্ধান্ত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জিএসটি সিদ্ধান্ত। সূত্রের খবর, যে সমস্ত সংস্থা ২ মাস বা দুটি ত্রৈমাসিকে জিএসটি রিটার্ন দাখিল করেনি, তারা আগামী ১৫ আগস্ট থেকে ই-ওয়ে বিল তৈরি করতে পারবে না। জিএসটি নেটওয়ার্ক সূত্রে এ খবর জানানো হয়েছে। এই কড়া পদক্ষেপের জেরে বকেয়া রিটার্ন দাখিল হলে জিএসটি সংগ্রহ বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টমহল।

