বিশ্বে ধনী মহিলা সঙ্গীতশিল্পী রিহানা

Rihana-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশ্বের সবচেয়ে ধনী মহিলা সঙ্গীতশিল্পী হিসেবে ঘোষিত হল রিহানার নাম। একটি আন্তর্জাতিক পত্রিকায় এই খবর প্রকাশ করা হয়েছে। সূত্রের খবর, গায়িকার মোট সম্পত্তির পরিমাণ বলা হয়েছে ১.৭ বিলিয়ন ইউএস ডলার। এক্ষেত্রে আরও জানা যায়, গানের পারফরম্যান্স বা অ্যালবাম বিক্রি থেকে নয়, রিহানার উপার্জনের বেশির ভাগটাই আসে তাঁর কসমেটিক ব্র্যান্ড ফেনটি বিউটির স্বত্ব থেকে। ২০১৭ সালে এটি লঞ্চ করেছিলেন তিনি। পাশাপাশি তাঁর লঁজারি লাইনের চাহিদাও বিশ্বে রয়েছে। উল্লেখ করা যায়, এই তালিকার মাধ্যমে প্রকাশিত হয়েছে, এন্টারটেনার ওপরা উইনফ্রেও। যাঁর মোট সম্পত্তির পরিমাণ ২.৭ বিলিয়ন ইউএস ডলার। ওপরার পরই রয়েছেন রিহানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *