করোনা পরিস্থিতিতে চাহিদা বেড়েছে বাংলার গুলঞ্চর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাংলার গুলঞ্চ গাছের চাহিদা বাড়ছে অন্য রাজ্যে। সূত্রের খবর ,করোনা সংক্রমণ রুখতে এই গুলঞ্চ লতা বিশেষ প্রয়োজনীয় বলে মনে করা হচ্ছে। গুজরাট রাজ্যে এই গাছের চাহিদা এখন বেড়েছে বলেও জানা গিয়েছে। অনেক দামে তা বিক্রি হচ্ছে বলেও খবর। সূত্রের আরও খবর, অত্যন্ত সস্তা দামে গুলঞ্চ কিনে নিচ্ছেন ফড়েরা। এরপর তা চড়া দামে কিনে নিচ্ছেন ব্যবসায়ীরা। আয়ুর্বেদ চিকিৎসকরা এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে বলে জানা যায়। এক্ষেত্রে তাঁদের বক্তব্য ,কারোনা সংক্রমণে ট্যাবলেট বা ওষুধ গুলঞ্চ লতার ক্কাথ থেকে তৈরি হয়। শ্রীলঙ্কাও এই গুলঞ্চ ব্যবহার করছে কারোনা নিরসনে। আবার কেরালা ,হরিয়ানা , চন্ডিগড় ,জম্মু-কাশ্মীর সহ কয়েকটি রাজ্যে এই গুলঞ্চর সংশমনী বটি খাওয়ানো হচ্ছে। এর ফলে ব্যাপক চাহিদা বেড়েচ্ছে গুলঞ্চর। গুজরাট রাজ্যেও এর প্রয়োগ বেড়েছে। সব মিলিয়ে চাহিদা চূড়ান্ত পর্যায়ে। কারোনা যুদ্ধে সেরা অস্ত্র গুলঞ্চ হতে পারে , এমন সম্ভাবনাও দেখছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা।

