air indiaTravel 

বিমানে আরোগ্য সেতু বাধ্যতামূলক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ এবার আরোগ্য সেতু এপ ডাউনলোড করা বাধ্যতামুলক করল এয়ার পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া।সূত্রের খবর, লকডাউন পর্বে বিমানে ওঠার জন্য আরোগ্য সেতু ডাউনলোড অবশ্যই করতে হবে।এয়ার পোর্ট সূত্রে আরও জানানো হয়েছে,দুজন যাত্রীর মাঝে দূরত্ব ৪ ফুট পর্যন্ত রাখতে হবে।আবার যাত্রীদের ওয়েব চেক -ইন হয়ে গেলে টিকিটের প্রিন্ট আউটও সঙ্গে রাখা চাই।জানা গিয়েছে,যাত্রীদের টিকিট আপাতত স্ট্যাম্পও করা যাবে না।যাত্রীদের হ্যান্ড স্যানিটাইজার করার পরামর্শ দিয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ।পাশাপাশি ৩৫০এম এল পর্যন্ত স্যানিটাইজার যাত্রীদের নিজের কাছে রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment